প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে হাইকোর্ট বিভাগের ছয় বিচারপতি সাক্ষাৎ করেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত একজন একজন করে ছয় বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন।
প্রধান বিচারপতির সঙ্গে যারা দেখা করেছেন তারা হলেন— বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।
তবে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে একাধিক বিচারপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের ছুটিতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করেননি।
হাইকোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ছিল।
এ বিষয় জানতে চাইলে সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলেননি।
যেভাবে ‘অগ্নিকন্যা’ হয়ে উঠেন মতিয়া চৌধুরী