ধুম ফোরে রণবীর কাপুরের সঙ্গে থাকতে পারেন কিয়ারা ও শর্বরী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম

কিছুদিন ধরেই বলিউডের ‘ধুম-৪’ নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে সম্প্রতি খবর আসে, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে এবার গুঞ্জন উঠেছে ধুম ৪-এ রণবীর কাপুরের সঙ্গে যোগ দিচ্ছেন কিয়ারা আদভানি এবং শর্বরি ওয়াঘ।

গুঞ্জন রয়েছে, অভিনেত্রীদের মধ্যে একজন পুলিশের চরিত্রে এবং আরেকজন সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। তবে এখনো পর্যন্ত ‘ধুম ৪’-এর জন্য নতুন কোনো শিল্পী নিশ্চিত করেননি নির্মাতারা।

‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর।

সম্প্রতি রণবীর কাপুরের নতুন লুক উন্মোচিত হয়েছে। ছবিতে তার ছোট চুল দেখে নেটিজেনরা মনে করেছেন, এটি ধুম ৪ বা অ্যানিম্যাল পার্কের জন্য কিনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত