বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এর আগে গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন- এক ও দুই
