কিউবার প্রধান বিদ্যুৎ প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ পুনঃস্থাপন করতে কত সময় লাগতে পারে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
দ্বীপটি কয়েক মাস ধরে দীর্ঘ ব্ল্যাকআউটের শিকার হয়েছে। দ্বীপের বৃহত্তম মাতানজাসে আন্তোনিও গুইটারাস পাওয়ার প্ল্যান্ট হঠাৎ বন্ধ হয়ে গেলে দেশটি ব্ল্যাকআউটের মধ্যে পড়ে।
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় সকল পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।’
জ্বালানি মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার বলেন, ‘বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।’
এর আগে কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, নাইটক্লাবসহ সকল স্কুল এবং অপ্রয়োজনীয় কার্যক্রম সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। কিছু কর্মীদের বিদ্যুৎ সরবরাহ রক্ষার জন্য বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল এবং সরকারি পরিষেবা, যেগুলোর গুরুত্ব কম সেগুলো স্থগিত করা হয়।
মধ্য হাভানায় বসবাসকারী এলোয় ফন বলেন, ‘এটা খুব বাজে পরিস্থিতি। এটি আমাদের বিদ্যুৎ ব্যবস্থার ভঙ্গুরতা দেখায়। আমাদের কাছে কোনো মজুদ নেই, দেশকে টিকিয়ে রাখার মতো কিছুই নেই।’
ন্যাশনাল ইলেকট্রিক ইউনিয়নের (ইউএনই) প্রধান আলফ্রেডো লোপেজ ভালদেসও স্বীকার করেছেন, বিদ্যুৎ ঘাটতির কারণে দ্বীপটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
দিনব্যাপী ব্ল্যাকআউটের কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। এর আগে ২০২১ সালের জুলাই মাসেও এমন পরিস্থিতিতে পরেছিল দেশটি।
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩, আহত ৮৫