বয়স ষাট পেরলেও সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’র ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবওয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। তেইশের বক্স অফিসে ‘গদর ২’র তুমুল সাফল্য সানির ফিল্মি ক্যারিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে।
আজ শনিবার ৬৭-তে পা রাখলেন সানি দেওল। আর সেই বিশেষ দিন উপলক্ষেই আবারও নতুন সারপ্রাইজ দিলেন তার ভক্তদের। প্রকাশ্যে এল ‘জাট’ ছবির ফার্স্ট লুক।
এবার আর টিউবওয়েল কিংবা হাতুড়ি নয়, সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’ এবার দেখা গেল রাক্ষুসে এক লোহার পাখা। অবশ্যই যেটা তার শত্রুদমনের অস্ত্র হিসেবে দেখা যাবে পর্দায়। ৬৬ বছরের সানি দেওলের এই ছবিও যে ভরপুর অ্যাকশন-প্যাকড সিনেমা হতে চলেছে, তা ফার্স্ট লুকের ঝাঁজ দেখেই বেশ আন্দাজ করা গেল।
‘জাট’ পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। শোনা যাচ্ছে, নির্মাতারা ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসের সপ্তাহে রিলিজ করার কথা ভাবছেন। খুব শিগগিরিই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সিনেমাটিতে মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি রয়েছেন রণদীপ হুদা, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। আপাতত হায়দরাবাদে পুরোদমে শুটিং চলছে ‘জাট’ এর শুটিং।
১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। এরপর ২০০০ সালে তার ‘গদর’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। তবে ৪০ বছরের ফিল্মি ক্যারিয়ারে এর আগে ‘গদর ২’র মতো বড় হিট দিতে পারেননি সানি দেওল। তার পর থেকেই নিজের ‘দাম বাড়িয়েছেন’ অভিনেতা। সেই প্রেক্ষিতে ‘গদর ২’ সানি দেওলের ক্যারিয়ারে মাইলস্টোন হওয়ার পর ‘জাট’ কীরকম ব্যবসা করে, নজর থাকবে সেদিকে।
করণ জোহরের সিনেমায় অক্ষয়-অনন্যা, থাকছেন মাধবনও
সালমানকে হুমকি দেওয়া গ্যাংস্টারকে নিয়ে আসছে ওয়েব সিরিজ