প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সংলাপ শুরু হয়েছে। প্রথমেই গণফোরামের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নিয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় এই সংলাপ শুরু হয়েছে।

জানা গেছে, আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাত দল ও জোটের সঙ্গে সংলাপে করবেন প্রধান উপদেষ্টা। তবে বরাবরের মতো এবারও ডাকা হয়নি বিগত সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিকে (জাপা)।

সাত দল ও জোটের মধ্যে রয়েছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত