১০ জনের কম্বোডিয়ার কাছে বাংলাদেশের হার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশ। কম্বোডিয়াকে বল ছুঁতে দিয়েছে অল্পই। কিন্তু যেই পেয়েছে ওমনি তারা বল জড়িয়েছে বাংলাদেশের জালে। ৮৫ মিনিটে গোল খেলে ১০ জনের দলটির কাছে হেরে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচটায় হেরে যাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত আরহাম ইসলামের অভিষেকটাও হলো না সুখকর।

কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরু থেকে অবশ্য স্বাগতিকরা কিছুটা আধিপত্য দেখায়। গোল প্রায় পেয়েই যাচ্ছিলো। ৯ মিনিটে কম্বোডিয়া প্রথম সুযোগ পায়। একজনের হেড সাইড বারে লেগে ফিরে আসে। বাংলাদেশ ২০ মিনিটে নিজেদের মুন্সিয়ানা দেখানোর সুযোগ নষ্ট করে। বক্সের বাইর দিয়ে অপু রহমানের বা পায়ের বুলেট গতির শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৫ মিনিটে কম্বোডিয়া ১০ জনের দলে পরিণত। অস্ট্রেলীয় বংশোদ্ভুত আরহাম ইসলামকে পা দিয়ে আঘাত করার জন্য লাল কার্ড দেখেন দারো ট্রাচ। এর আগে একটি হলুদ কার্ড ছিল তার। এরপর থেকে কম্বোডিয়া চাপে রাখে বাংলাদেশ। যোগ করা সময়ে বাংলাদেশ আর একটু হলেই গোল পেতে পারতো। মোর্শেদ আলী-অপুদের আক্রমণ রুখে  গোলকিপার দেয়াল হয়ে দাড়ালে গোল পাওয়া হয়নি সাইফুল বারী টিটুর দলের।

বিরতির পরও একচেটিয়া প্রাধান্য। ৪৮ মিনিটে জটলা থেকে বাংলাদেশ গোল পায়নি। এবারও বাধা গোলকিপার। একটু পর আরহমাদের ফ্রিকিক ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় দলের সবাইকে। ৭০ মিনিটে মুর্শেদ আলীর শট হাত উচিয়ে গোল হতে দেনন গোলকিপার।

৮৫ মিনিটে কম্বোডিয়া প্রতি আক্রমণ থেকে গোল পায়। বক্সে ঢুকে তাদের একজন ডান পায়ের জোরারো শটে বাংলাদেশের গোলকিপারকে হারান। শেষ পরযন্ত এক গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত