বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে মিরপুর বড় বাজার সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রাশেদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা পরিষদ,কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চুন্নু মিয়া।
অনুষ্ঠানে জেলা পরিষদের সার্ভেয়ারদের পদোন্নতি, ডাকবাংলা ও অডিটোরিয়াম অথবা পার্শ্ব প্রতিষ্ঠানে দারোয়ান কাম কেয়ারটেকার পদ অর্ন্তভুক্ত করা এবং ওই পদে মাস্টাররোলে কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ। বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির নতুন কমিটি গঠনসহ নানা দাবি উপস্থাপন করেন তারা।
