গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ৪২ হাজার ৬০৩ জন নিহত হয়েছে। উদ্ধারকারীদের মতে যদিও রাতভর এক হামলায় কয়েক ডজন নিহতের সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন মারা গেছেন বলে আল জাজিরার খবরে বলা হয়। গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৯৯ হাজার ৭৯৫ জন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু গত বছর। ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। তবে সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর অনেক বেশি।
অন্ধ্রপ্রদেশে জনসংখ্যা বাড়াতে যে অভিনব পন্থা মুখ্যমন্ত্রীর