ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের (হেলথ কেয়ার শাখা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) আলহাজ মো. তাজুল ইসলাম।
কুমিল্লা সদরের টমছমব্রিজ এলাকায় অবস্থিত হাসপাতালটির নির্বাহী কমিটির সভায় গত ১৭ অক্টোবর সকল সদস্যের সম্মতিক্রমে তিনি হসপিটালের হেলথ কেয়ার শাখার চেয়ারম্যান নির্বাচিত হন।
ইনসাফ স্পেশালাইড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
