দক্ষিণ আফ্রিকার ২ উইকেট নিয়ে চা–বিরতিতে বাংলাদেশ। ১৬ ওভারে প্রোটিয়ারা ৬৫ রান সংগ্রহ করেছে তারা।
কী দারুণ এক ডেলিভারি! হাসান মাহমুদের ব্যাক অব লেংথের বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পরে মুভ করে ভেতরে ঢোকে। মার্করাম বুঝতেই পারেননি। তার ব্যাটের পাশ ঘেষে বলটি লাগে মিডল স্টাম্পের ঠিক ওপরে।
অফ ও মিডল স্টাম্পের মাঝখানে পিচ করা বলটিে বাড়তি একটু বাউন্স করে টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছিল। পা না নাড়িয়ে শট খেলতে গিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। ব্যাটের কানা নিয়ে বল চলে যায় স্লিপে। এবার সহজেই ক্যাচটি নেন সাদমান ইসলাম। ৫০ রানে দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
