বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫ জুলাই হামলাকারীদের ৩৯১ জনকে শনাক্ত করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং হামলার শিকার শিক্ষার্থী মাহিন সরকার বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।
মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হলগুলোতে ছাত্রলীগের পদপ্রার্থী এবং সভাপতি-সাধারণ সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩৮১ জন আসামির মধ্যে ৩৬০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতৃত্ববৃন্দ এবং বাকি যারা আছেন তারা বাইরের ছাত্রলীগ এবং আওয়ামী লীগসহ বিভিন্ন অন্যান্য অংগ সংগঠনের।
এ বিষয়ে মাহিন সরকার বলেন, আমি সেদিন আহত হয়েছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেদিন হামলা হয়েছিল। আমি চাই এর মধ্য দিয়ে যেন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেন নিরাপত্তা ফিরে আসে।
তিনি আরো বলেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য পদক্ষেপটি অনেক বেশি জরুরি ছিল। আশা করি খুব দ্রুত বিচার কার্য শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য যে সকল জায়গায় ছাত্রলীগের হামলা হয়েছে সেখানে শিক্ষার্থীরা যেন মামলা করতে আরো উদ্বুদ্ধ হয়।
প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি
মা হচ্ছেন জেনিফার লরেন্স