শ্বশুরবাড়ি গিয়ে ভুল করে পুলিশের গাড়ি পুড়িয়ে দিলেন জামাই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম

সিলেটের বিয়ানীবাজারে আসামি ধরতে অভিযানকালে পুলিশের মোটরসাইকেলে আগুন দিয়েছে এক যুবক। সোমবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিসংযোগের হোতা রুহুল আমিন মিছবাহকে (৩০) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘুঙ্গাদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে গ্রেপ্তারি পরোয়ানার এক আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই আসামির প্রতিবেশীর বসতঘরে শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া করতে ছিলেন মিছবাহ। তখন শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে ডেকে এনেছেন মনে করে ক্ষুদ্ধ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে মিছবাহকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এএসআই মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মিছবাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার এমন কাণ্ডের নেপথ্যে কী আছে, তা জানার চেষ্টা করা হবে। তবে গ্রেপ্তারি পরোয়ানা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত