জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের নবনিযুক্ত চেয়ানম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) পরিচালনা বোর্ডের সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে জেবিসিতে আসলে ম্যনেজিং ডাইরেক্টর মো. মুহিবুজ্জামান (আতিরিক্ত সচিব) ও উর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এই সময় কর্পোরেশনের অগ্রগতির বিভিন্ন দিক তার সামনে তুলে ধরা হলে তিনি বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি কর্পোরেশনের সকল কর্মকর্তা -কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ নিয়মিত করতে ম্যনেজিং ডাইরেক্টরকে নির্দেশ দেন। তিনি কর্পোরেশনের সম্মৃদ্ধির জন্য সকল কর্মকর্তাদের সাহস ও সততা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এ সময় জীবন বীমা জাতীয়াতাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৭) এর কার্যকরী সভাপতি ও রুপনগর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম মিন্টু এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ানম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৯ অক্টোবর মোখলেস উর রহমানকে ৩ বছরের জন্য জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
