জিততে হলে তাইজুলকে জ্বলে উঠতেই হত। শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন। তবে পরমুহূর্তেই জ্বলে উঠলেন। ফেরালেন এইডেন মার্করামকে।
আগের বলটি টার্ন করে বেরিয়ে গিয়েছিল। তাইজুল পরের বলটি করলেন স্লাইডার। তাতে ব্যাট–প্যাডের মধ্যে থাকা গ্যাপ দিয়ে বোল্ড হন মার্করাম।
তাইজুলের বলে সুইপ খেলতে চেয়েছিলেন মার্করাম। বল পায়ে লাগলে আউট দেন আম্পায়ার। তবে মার্করাম নেন রিভিউ। আল্ট্রাএজে দেখা যায় মার্করামের ব্যাটে লেগেছে বল। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেট হারিয়ে ৫৭।
