সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধ থামানোর জন্য চাপ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন, তার মধ্যেই এসব হামলা চালাল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকায় এবং হোমসের গ্রামীণ এলাকার একটি সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।
এর আগে একইদিন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছিল, কাফর সুসার একটি আবাসিক ভবনে ইসরায়েল আঘাত হানার পর দামেস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তুরস্কে বন্দুক হামলায় পাঁচ জন নিহত