রাজধানীর টিকাটুলীর হাটখোলা রোডে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোজাম্মেল হক (৩৬)। তার বাড়ি কক্সবাজারের উখিয়ার মোছাখোলায়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
হাজারীবাগ থানা সূত্র জানায়, বুধবার (২৩ অক্টোবর) থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিকাটুলীর হাটখোলা রোডে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে সাতটি জিপার পলিব্যাগে থাকা মোট ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত মোজ্জাম্মেল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সাথে জড়িত। তিনি কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা ক্রয় করে রাজধানীর টিকাটুলীসহ বিভিন্ন জায়গায় সেসব ইয়াবা বিক্রি করতেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
