বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এখন ছাত্রলীগ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হলো।
এদিকে, নিষিদ্ধ ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের সামনে জাটিকা মিছিল করে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠনটির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী। এছাড়াও গতকাল রাত থেকেই দলটির নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর এসব কারণে বিরক্ত হয়ে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
অভিনেত্রীর কথায়, ‘দিলাম বন্ধ করে লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন! এখন ওরা কই ঘেউ ঘেউ করবে! থাক সোনারা মন খারাপ করো না।’
পোস্টে দলটির নেতাকর্মীদের একটি প্রেসক্রিপশনও দিয়েছেন চমক। যেখানে তিনি মানসিক রোগের একটি ওষুধের নামও তুলে ধরেছেন। যা তাদেরকে সকাল ও রাতে খাওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
মেয়ে টুইঙ্কেলের সঙ্গে ছবি তুলতে নারাজ ডিম্পল!
পাহাড়ি ড্যামের পাশে পুলের মজা নিচ্ছেন সন্দীপ্তা