বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটকের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এনটিআরসিএ।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে প্রয়োজনীয় কাগজ পত্রের মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএসে বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ, লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।
বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd) ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
ফেনী সদর সাব রেজিস্টার অফিসের দুর্নীতি, তদন্ত কমিটি গঠন
জনগণ এই রাষ্ট্রপতিকে আর চায় না: খেলাফত মজলিস