দেশে পেশাজীবী প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ একমাত্র প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রিয়াজুল ইসলাম (রিজু) সভাপতি এবং সম্মানী সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাব্বির মোস্তফা খান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ।
কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন খান মনজুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এটিএম তানভির-উল হাসান তমাল।
এ ছাড়া সম্মানী সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. নূর আমিন, সাব্বির আহমেদ ওসমানি ও মুহাম্মাদ আহসানুল রাসেল।
অন্যদিকে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার এবং সম্মানী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কেএম আসাদুজ্জামান। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন আব্দুল্লা আল মামুন ও মো. কামরুল হাসান।
সভায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দুই হাজার প্রকৌশলী উপস্থিত ছিলেন।
