চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি চান স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ এএম

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) জমা পড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে বললেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পুনর্গঠিত বিএমডিসি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিএমডিসির চিকিৎসাসেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগপ্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে রোগী ও চিকিৎসক দুজনই বিচারপ্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিএমডিসির নতুন সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত