চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের একটি কারখানার খাবারের টেন্ডার পেতে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠার পর বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া দলের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে অনুলিপি দেওয়া হয়েছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিয়াছ কাঞ্চন দলের সিদ্ধান্ত অমান্য করায় তাকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তিনি বিএনপির পরিচয়ে পরিচিত হবেন না। আগামীতেও কোনো নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য বা শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দুইদিন পর আমরা ক্যাপ্টেন খুঁজে পাব না: হাবিবুল বাশার
হত্যা মামলা: সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে