মাদারীপুরে সারজিস আলম

মৌলিক অধিকার কেড়ে নেওয়ার দায়ে আ.লীগকে নিষিদ্ধ করা উচিত

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

অবৈধ নির্বাচনের দায়ে আ.লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মনে করেন সারজিস আলম। তিনি বলেছেন, বিগত ১৬ বছরে অবৈধ নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ মৌলিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আন্দোলনে আহত-নিহতদের পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগকে একটি ধর্ম বানানো হয়েছিল। যেই ধর্মের ধর্মগ্রন্থ ছিল তিনটি, তা হলো- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন। এই ধর্মের একটি পোশাক ছিল মুজিব কোট এবং এই ধর্ম পরিচালিত হতো একাত্তরের চেতনায়। সেই চেতনা দিয়ে দেশটাকে লুটপাট করেছে, টাকা পাচার করেছে।

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

তিনি বলেন, তারা ১৬ বছরে দেশ ও মানুষের জন্য রাজনীতি করেনি। তারা রাজনীতি করেছে গোপালগঞ্জের জন্য, দেশের টাকা লুটপাটের জন্য। বড় বড় ব্যবসায়ী মাফিয়া তৈরি করছে যাদের দিয়ে বিদেশে টাকা পাচার করে কালোটাকার পাহাড় গড়েছে। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত