এমএলএস কাপে মেসির শুরু কাল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

মেজর লিগ সকারে এই মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মিলান। লিওনেল মেসির ক্লাব মায়ামি প্রথমবারের মতো জিতেছে সাপোর্টারস শিল্ড। অর্থাৎ লিগ পর্বে মায়ামি দুই কনফারেন্স মিলে শীর্ষে ছিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে এমএলএস কাপ। এমএলএস কাপ জয়ী দলকেই এমএলএস চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়।

মায়ামি বেস্ট অব থ্রি সিরিজ বা প্রথম রাউন্ডে খেলবে আটলান্টা এফসির বিপক্ষে। কাল বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে প্রথম ম্যাচ। রেগুলার সিজনে মায়ামি হেরেছিল চারটি ম্যাচ হেরেছিল। এবার মায়ামিকে হারানো দলগুলোর একটি আটলান্টা।

মেসির মতো বিশ্বসেরা তারকা প্রথমবার অংশ নিচ্ছে এমএলএস কাপে, তাই নানা আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। মেসির বুকে থাকবে ক্যামেরা। এছাড়া মেসিদের প্রথম ম্যাচটি দেখানো হবে বিখ্যাত টাইম স্কয়ারের বড় পর্দায়।

জেনে নেওয়া যাক কোন ফরম্যাটে হয়ে থাকে এমএলস কাপ। বেস্ট অব থ্রি রাউন্ডে কিভাবে ফলাফল নিষ্পত্তি হয়ে থাকে।

এমএলস কাপ, লিগের মতো নয়। প্রতি কনফারেন্সে লিগের শীর্ষ ৮ দল খেলে এই টুর্নামেন্টে। দুই কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি এমএলএস কাপে সুযোগ পায়। ৮ ও ৯ নম্বর দল নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলে। এই রাউন্ডকে বলা হয় 'ওয়াইল্ড কার্ড'। সেই ম্যাচে জয়ী দল যোগ দেয় আট নম্বর দল হিসেবে।

ওয়াইল্ড কার্ডে জয়ী দলের সঙ্গে কনফারেন্সের শীর্ষ দল খেলে। এভাবে রেগুলার সিজনে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দলের সাথে ৭ নম্বর দল। ৩ নম্বরে থাকা দলের সঙ্গে ৬ নম্বর দল খেলে। এটি রাউন্ড ওয়ান যা বেস্ট অব থ্রি সিরিজ নামে পরিচিত।

এই রাউন্ডে প্রতি ম্যাচেই ফলাফল হবে। অর্থাৎ নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হলে সরাসরি টাইব্রেকারে যাবে। প্রথম দুটি ম্যাচ কোন দল জিতে গেলে তৃতীয় ম্যাচের দরকার হবে না।

এরপরের রাউন্ডগুলো নটআউট সিস্টেম অর্থাৎ একটি করেই ম্যাচ।

বেস্ট অব থ্রিতে জয়ী দল খেলবে কনফারেন্স সেমিফাইনাল (এক ম্যাচ), এরপর কনফারেন্স ফাইনাল (এক ম্যাচ)। এই পর্যন্ত দুই কনফারেন্সেই একই নিয়ম। দুই কনফারেন্স ফাইনালে জয়ী দল খেলবে এমএলএস কাপ (এক ম্যাচ) ফাইনালে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত