ফ্লাইওভারে যুবককে বাস চাপা, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পিএম

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসা চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনাবশত বাসের নিচে চাপা পড়ে এক যুবক গুরুতর আহত হন। পরে যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশ এখনো চমেক মর্গে রয়েছে। 

ধারণা করা হচ্ছে, আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী অংশে যুবকটি সম্ভবত পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন এমন সময় বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যুবকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। সড়কে কালো রক্ত জমাট বেধেঁছে। যুবকের পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট। পুলিশ যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত