যুবকের সামনেই হবু স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, ভিডিও ধারণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

যুবকের চোখের সামনে তার হবু স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিকমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার নয়াগড় জেলায়। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মূল ঘটনাটি ২০ অক্টোবরের হলেও শুক্রবার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ভুক্তভোগী ওই তরুণী। অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ তারিখ ফতেগড়ের রাম মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন যুগল। তাদের বিয়ে ঠিক হয়েছে। সন্ধ্যায় মন্দির থেকে ফেরার পথে তাদের পথ আটকান তিন যুবক। পরে টানতে টানতে তাদেরকে তারা জঙ্গলের মধ্যে নিয়ে যান। তার পর যুবকের গলায় ছুরি ধরে তাকে আটকে রাখা হয়। তার সামনেই তিন জন মিলে ধর্ষণ করেন তরুণীকে। এক জন আবার সেই ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন। পরে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা বিমল কুমার বারিক জানান, কারা এই কাজ করেছেন তা এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ তিন জনকে আটক করেছে। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। উপযুক্ত প্রমাণ পেলে তাদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত