রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মাহবুব হোসেন (৩৪) এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাহবুবের চাচাতো ভাই মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে দক্ষিণ বনশ্রীর ওই ভবনেই থাকতেন।
তিনি আরও জানান, তার ভাই মাহবুব দক্ষিণ বনশ্রীর ওই ভবনে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। ঘটনার সময় ওই ভবনের ৬ তলায় বিদ্যুতের নতুন তার সংযোগ দিচ্ছিলেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে খিলগাঁও থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফ্যাসিবাদের সর্বশেষ আইকনকে সরাতেও প্রমিনেন্ট দলের অনীহা 