নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (সিলভার জুবিলী) পালন করা হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধিতে সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যত দিক নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে ইসি চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসঙ্গে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক এবং কোম্পানির ভাইস চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক, পরিচালক মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হোসেন, নিরপেক্ষ পরিচালক মো. সোহরাব আলী খান এফসিএমএ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহবুবুল করিমসহ কোম্পানির সকল শাখা প্রধানরা এবং প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তারা।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মেসবাউল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং সকলকে সিলভার জুবিলী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত