একাধিকবার নিজের ভুয়া ‘মৃত্যু’র খবর শুনেছেন কাজল! 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম

এক যুগের ক্যারিয়ার কাজলের। চলতি বছরে আগস্টে পঞ্চাশ বছরে পা দিয়েছেন তিনি। মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গেছে অনেকটাই। ছেলে-মেয়ে হওয়ার পর মাঝে একটা সময় বিরতি নিয়েছিলেন তিনি।  কিন্তু গত কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন। ক্যামেরার সামনে তার সাবলীল অভিনয় এখনও মুগ্ধ করে দর্শককে।

তবে যখন প্রচারে ছিলেন না সেই সময় একই রকম উৎসাহ ছিল তাকে ঘিরে। জনপ্রিয়তায় কখনোই ভাঁটা পড়েনি তার। তবে খ্যাতির যে বিড়ম্বনাও আছে সে কথা হাড়ে হাড়ে বোঝেন কাজল। এক বার কাজলের মায়ের কাছে ভুয়া ফোনে খবর আসে বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে অভিনেত্রীর!

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রী জানান তার ‘মৃত্যু’ সংবাদের কথা। গত কয়েক বছরে নাকি একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছেন। তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়। খবর রটে যায় বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে কাজলের।

প্রায় ১০ বছর আগের কথা, সে সময় সমাজমাধ্যমের তেমন রমরমা ছিল না। কাজলের কথায়, ‘আমাকে নিয়ে লেখা কোনও খবর দেখি না আমি। কারণ আশেপাশে লোকেরা নিজেরাই পড়ে একে অপরের মধ্যে খবর চালাচালি করেন। সে বার তো মায়ের কাছে ফোন চলে গিয়েছিল, আমি নাকি মরে গিয়েছি। তখন সমাজমাধ্যমও ছিল না। তাই আমি ফোন করা পর্যন্ত মাকে অপেক্ষা করতে হয়েছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত