ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর ফের পথ হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ওয়েস্ট হ্যাম ২-১ গোলে হারিয়েছে ম্যানইউকে। তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
৭৪ মিনিটে সামারভিলের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হ্যামের হয়ে এটি প্রথম গোল সামারভিলের। ৮১ মিনিটে সমতা টানেন কাসেমিরো।
যোগ করা সময়ে ডি লিখট ডানি ইংসকে ফেলে দিলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিকে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।
লিগে নবম ম্যাচে এটি চতুর্থ হার ম্যানইউয়ের। আর ওয়েস্টহ্যাম পেল মৌসুমে লিগের তৃতীয় জয়।
হেরেছে টটেনহ্যামও। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যামকে।
তবে এবার লিগে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে চেলসি। ব্লুজরা ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। চেলসির হয়ে গোল করেন নিকোলাস জ্যাকসন ও কোল পালমার।
প্লেমেকার কেন 'গেম মেকার' হতে পারেন না!
ঘরের মাঠেই নাকাল জাতীয় দলের ব্যাটসম্যানরা