একই সময়ে দুই মহাদেশ সফর করবে ভারতের দুটি জাতীয় দল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:৩৮ পিএম

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ খুঁইয়েছে ভারত। সিরিজ শেষেও তাদের বিশ্রাম নেই। একইসময় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর আছে তাদের। ২১ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ বোর্ডার-গাভাস্কার ট্রফি। আবার ৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ৪টি টি-টোয়েন্টি খেলবে। বাকি ম্যাচ গুলো হবে ১০, ১৩ এবং ১৫ তারিখে।

প্রায় পিঠোপিঠি দুই সিরিজ হওয়ায় ভারতের কোচিং স্টাফেও পরিবর্তন আনা হচ্ছে। প্রধান কোচ গম্ভীর বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। আর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলের কোচিং করাবেন ভিভিএস লক্ষণ। তার সঙ্গী হবেন ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) কোচ সাইরাজ বাহুতুলে, শুভদীপ ঘোষ, ঋষিকেশ কানিতকার।

‘ক্রিকবাজ’ জানিয়েছে, কথা। দক্ষিণ আফ্রিকা সফর ভারতের প্রাথমিক সূচিতে ছিল না। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় বোর্ড টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে সম্মত হয়েছে। আগামী ১০ নভেম্বর ভারতীয় টেস্ট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল যাবে ৪ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, আবেশ খান, ইয়াশ দয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত