দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন জাকের আলী অনিক। বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণের পর চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে সরিয়ে দেয়া হয়েছে তরুণ এই উইকেটকিপার ব্যাটারকে।
কনকাশনে পড়া জাকেরের বদলি হিসেবে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
সবশেষ কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ এই ক্রিকেটার।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
