চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। এই প্রতিষ্ঠানের ব্যানারেই তিনি নির্মাণ করেছেন অসংখ্য বিজ্ঞাপন, নাটক, সিনেমা। ১৯৯৮ সাল, ছবিয়াল থেকে ফারুকীর প্রথম নির্মাণ অয়েটিং রুম’। ছবিয়ালের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে মোস্তফা সরয়ার ফারুকী ও তার ভাই–বেরাদেররা। পরিবারের মানুষদের সঙ্গে নিয়ে সবাই মিলে অনন্দে কাটিয়েছেন সন্ধ্যাটি।
২৫ বছরের পথচলায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে ফারুকী ও ছবিয়ালকে। যার মধ্যে অন্যতম ভাষার ব্যবহার। নাটকে কথ্য ভাষার ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী।
এ বিষয়ে তিনি বলেন, 'একসময় বুঝলাম অভিনয় মেকি লাগার অন্যতম কারণ ভাষা। আমি যেমন, সেভাবে যদি কথা না বলি, তাহলে সেটা মেকি মনে হবেই। তাই আমি চরিত্রের ধরণ অনুযায়ী ভাষার ব্যবহার করেছি। দর্শক সেটা গ্রহণ করেছে।'
ছবিয়ালের উল্লেখযোগ্য ফিকশন ও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছ ‘আয়শা মঙ্গল’, ‘প্রত্যাবর্তন’, ‘কানামাছি, ‘চড়ুইভাতি, ‘৬৯’, ‘৫১বর্তী, ‘৪২০’। সিনেমার মধ্যে রয়ছে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’ ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’।
ছবিয়ালের ২৫ বছর পূর্তিতে ফারুকী বলেন, '২৫ বছর দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে বড় হওয়া। আমি তো মনে করি, আমার সিনেমাগুলো সময়ের সঙ্গে যেমন কথা বলে, তেমন দর্শকের সঙ্গেও কথা বলে এবং এই কথা বলার মধ্যে দিয়েই আমরা বড় হচ্ছি, বুড়ো হচ্ছি। দর্শকরা আমাদের না ভালোবাসলে প্রথম সিনেমার পরই ছিটকে যেতাম। তারা যেভাবে আমাদের পথটাকে সমর্থন করেছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।'
আসিফের অফিসে সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ
চমেকে ইন্টার্ন চিকিৎসকসহ ৭৫ শিক্ষার্থী বহিষ্কার