খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবার) সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এই ঘটনা ঘটে। ইউপিডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সুবাস চাকমা ওরফে সিজন, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ওরফে মুন্যা নিহত হন। তারা প্রত্যেকেই আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শান্তি রঞ্জন পাড়ায় তিন জন ইউপিডিএফ প্রসিত দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তবে কে বা কারা হত্যার সঙ্গে জড়িত তা জানানি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর শুনেছি। এলাকা দূর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।
ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন। এদিকে ইউপিডিএফ কর্মীর হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
জাবিতে শিবিরের আত্মপ্রকাশ, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ
সংস্কার কমিশনকে প্রয়োজনে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন