গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য কামরাঙ্গীচর এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
রায় না হওয়া পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে চাইবে না সরকার