দক্ষিণ আফ্রিকার কাছে ব্যাটে-বলে ব্যর্থতায় ২-০ তে সিরিজ হারার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন....
'আমাদের খেলার ধরনে আমি ভীষণ হতাশ। (ব্যাটিংয়ে) আমাদের অনেক কিছুই উন্নত করতে হবে। আমরা কিছু সময় ভালো বল করেছি, কিন্তু সামগ্রিকভাবে আমাদের উন্নতি প্রয়োজন। শুধু মানসিক বিষয় নয়, মানসিক এবং দক্ষতা দুটোতেই উন্নতি করতে হবে। তাইজুলের বোলিং ছিল (এই সিরিজে) ইতিবাচক দিক। প্রথম ইনিংসে মুমিনুল নিজেকে তুলে ধরতে পেরেছে। এই ইতিবাচক দিকগুলো আছে। এই ধরনের (মুমিনুলের মতো) চরিত্র আমাদের দলের মধ্যে থাকা প্রয়োজন। যেমন তাইজুল ব্যাটিং করেছে, একটি শতরানের পার্টনারশিপ গড়েছে, তাতে প্রমাণিত হয় আমরা ব্যাট করতে পারি। এখন টপ অর্ডার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে।'
একদিনে দুবার অল-আউট বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার