আগামী এক-দুই বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
রাজনীতি কোনো উত্তরাধিকার সূত্রে সাম্রাজ্য নয় উল্লেখ করে করে নুর বলেন, রাজনীতি কোনো জমিদারি বন্দোবস্ত নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে এমন কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সাম্রাজ্য নয়।
তিনি বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিল। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন-আদালত দলীয়করণ করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেভাবে সুযোগ-সুবিধা পায়নি। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কীভাবে বানিজ্যিকভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।
এর আগে পটুয়াখালীতে গণধিকার পরিষদের সভাপতি বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে হামলা-মামলার শিকার হবে না, এমনটি নিশ্চিত করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব।
কোনো রাজনৈতিক দলের নেতা এখন উৎপাত ও খবরদারি করবে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের জায়গা জমি দখল করবে, হামলা করবে, প্রশাসন তাদের কাছে অসহায় হয়ে পড়বে এই বাংলাদেশ দেখতে চাই না বলেও জানান তিনি।
বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস যিশুপত্নীর!
ডলার হিসাবের সুদের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক