৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ দেবে স্টাইলিশ ভিভো ভি৪০ লাইট

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম

নভেম্বরের শুরুতেই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইট। ভি সিরিজের নতুন এই স্মার্টফোনে থাকছে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়।

মিডরেঞ্জের স্মার্টফোনে মিলবে হাই-ডেফিনেশন লুক। ডিভাইসটিতে থাকছে সিøম ডিজাইন, মেটালিক হাই-গ্লস ফ্রেম ও প্রিমিয়াম রঙের কম্বিনেশন। টাইটেনিয়াম সিলভার ও এমারাল্ড গ্রিন এই দুই ফ্যাশনেবল রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। আল্ট্রা সিøম বিল্ডের স্মার্টফোনটি ওজনেও বেশ হালকা, মাত্র ১৮৮ গ্রাম। স্টাইলিংয়ের পাশাপাশি পারফরম্যান্সের দিক থেকেও এগিয়ে

থাকবে ভিভো ভি৪০ লাইট। ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জার এবং ৫০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে স্মার্টফোনটিতে। থাকছে চার বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। এ ছাড়া এর ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে স্ক্রলিং ও ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও স্মুথ ও রিয়েলিস্টিক। স্মার্টফোন ইমেজিংয়ের ক্ষেত্রে এআই প্রযুক্তির এখন সময়ের চাহিদা। সে বিবেচনায়, ভি সিরিজের সিগনেচার অরা লাইট পোর্ট্রেটের সঙ্গে থাকছে এআই। ফিচারটি ভি সিরিজে দারুণ এক সংযোজন। অরা লাইট পোর্ট্রেইটের মাধ্যমে রাতের অন্ধকারেও হবে ঝকঝকে পোর্ট্রেট ফটোগ্রাফি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত