সনাতন জাগরণ মঞ্চ

৪ নভেম্বরের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৫ এএম

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পু-রীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মঞ্চের নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ৪ নভেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সবার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আজ শুক্রবার সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও ৩ নভেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত