পপতারকা জেনিফার লোপেজ গত বৃহস্পতিবার রাতে লাস ভেগাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রচারণায় উপস্থিত হয়েছিলেন। সমাবেশে কমলা হ্যারিসকে আমেরিকার ‘পরবর্তী প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছেন লোপেজ। পুয়ের্তো রিকান বংশোদ্ভূত এ গায়িকা লাস ভেগাসের সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন। কয়েকদিন আগের এক সমাবেশে পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলে ট্রাম্পের করা মন্তব্যের সমালোচনা করে জেনিফার বলেন, ‘আপনি রিকানকে ছাড়া আমেরিকান বানানও করতে পারবেন না।’ সমাবেশে লোপেজ নিজেকে একজন ‘আমেরিকান নারী’ এবং ‘পুয়ের্তো রিকোর’ গর্বিত সন্তান বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি। আমি পুয়ের্তো রিকান এবং এই নির্বাচনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে। আমি আমাদের ভোটের শক্তিতে বিশ্বাস করি।’
×
