হোয়াটসঅ্যাপে সারাক্ষণ চ্যাট, অডিও কিংবা ভিডিওকলে যুক্ত থাকছেন। প্ল্যাটফর্মে অডিও, ভিডিও কল খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। তাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভিডিওকলগুলো যেন আরও ভালো হয় সেই ফিচারই আনছে। হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। নতুন আসছে ভিডিওকলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ‘লো লাইট মোড’। কম আলোয় ভিডিওকল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুণগতমান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব। এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।
হোয়াটসঅ্যাপে ভিডিওকলে ‘লো লাইট মোড’ ফিচার অন করবেন যেভাবে দেখে নিন
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
এবার যেকোনো বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন।
ভিডিওকল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে।
এই পর্যায়ে স্ক্রিনের ওপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে।
এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে।
আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।
লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিওকলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটি ভিডিওকলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনো পর্যন্ত আসেনি। এ ছাড়া উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার পাবেন না।
