কাল থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:৩৫ এএম

আগামীকাল রবিবার থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মাঠে নামছে বিশেষ টিম। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে গতকাল শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) ও মনিটরিং টিমের প্রধান তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, আগামী ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ প্রস্তুতকারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিশেষ বিশেষ স্পটে মনিটরিং টিম অভিযান চালাবে। গতকাল সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং আশপাশের কিছু সুপার মার্কেট পরিদর্শন করেন কমিটির সদস্যরা। তারা ক্রেতাদের পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। বিক্রেতাদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত