টলিউডের আলোচিত অভিনেতা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আট মাসে পা দিয়েছে কাঞ্চনের তৃতীয় বিয়ের।এরই মধ্যে শোনা গেল নতুন সংসারে বাবা-মা হতে চলেছেন তারা।
সম্প্রতি তারা দীপাবলি উদযাপনের এক গুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। আর সেই ছবি নিয়েই মূলত আলোচনার সূত্রপাত। ছবিতে দেখা যায়, সবুজ পাড়ের বেগুণি শাড়িতে দুই হাত দিয়ে পেট আগলে দাঁড়িয়ে আছেন শ্রীময়ী। এতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন। বিয়ের সাত মাসেই মা হতে চলেছেন বুঝি শ্রীময়ী।
তবে এসব কথা গুঞ্জন বলে উড়িয়ে দিলেন কাঞ্চন ঘরণী। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শ্রীময়ী বলেন, প্রথম থেকেই তো জল্পনা চলছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই শুনছি! আমি এসব পাত্তা দিই না। পুরোটাই ফেইক নিউজ। কী বলব বলুন তো! মার্চ-এপ্রিল থেকেই শুনছি আমি প্রেগন্যান্ট! কোনও মানে হয় না।
কালীপূজা সেলিব্রেশনে প্রেগনেন্সি প্রসঙ্গ তুলতেই হেসে ফেললেন এই অভিনেত্রী । তিনি বলেন, আমি তো পূজার দিনে ভারী শাড়ি পরেছি তাও আটপৌরে করে, তাই ওইরকম মনে হয়েছে। পুরোটাই ফালতু কথা। জানালেন আপাপত এই জুটি তাদের দাম্পত্য জীবন উপভোগ করছেন।
এদিকে বলিউডের ‘ভুলভুলইয়া ৩’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন কাঞ্চন । পূজার ব্যস্ততা শেষে স্বামীকে সঙ্গে নিয়েই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে যাওয়ার কথা জানালেন শ্রীময়ী।
ম্রুণালের ছবি নিয়ে কারসাজি, যুবককে একহাত নিলেন অভিনেত্রী! 