ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সদ্যই আল হিলালের জার্সিতে ফিরেছেন নেইমার। তবে এই মৌসুম শেষেই ২০২৫ সালের জুনে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। এরই মধ্যে শুরু হয়ে গেছে নেইমারের দলবদল প্রসঙ্গে আলোচনা। এর আগে শোনা গিয়েছিল নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে যেতে পারেন। তবে নতুন গুঞ্জন নেইমার যেতে পারেন ইন্টার মায়ামিতে।
মায়ামিতে ২ কোটি ৬০ লাখ ডলারে বাড়ি কিনেছেন নেইমার। বাড়ি কেনার পর থেকে এই আলোচনা ডালপালা মেলেছে। তবে কি বার্সেলোনার পর মায়ামিতে আবারও মেসি-নেইমারকে একসঙ্গে দেখা যাবে।
নেইমারের সঙ্গে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।
বাংলাদেশ সময় কাল ভোরে এমএলস কাপে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে মার্তিনো বলেন, 'এখন কারও মায়ামিতে বাড়ি কেনার মানেই কি এখানে খেলতে আসা? তবে মেসিসহ ছেলেরা এখানে আছে, যেকোনো কিছুই হতে পারে। আমি যা ভাবতে পারি না, সেটা হলো, যদি লিগ তার বেতনসীমার বিষয়ে আরও নমনীয় না হয়, তবে এটি কীভাবে পরিচালিত হবে?'
এমএলএসের নিয়মের কথা মনে করিয়ে দিয়ে মার্তিনো আরও বলেন, 'বাস্তবতা হচ্ছে এমএলএসের নিয়ম বেশ কড়া এবং এগুলো ভাঙা যায় না। যদি না তারা নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আজকের হিসাবে এটা অসম্ভব (নেইমারকে দলে টানা)। ফলে এই আলাপের কোনো ধারাবাহিকতা নেই।'
বার্সেলোনার সঙ্গে খেলতে চায় সাফজয়ী মেয়েরা
অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নেপাল
সন্ধ্যা নামায় প্রতিপক্ষ পুরো ব্যাট করার আগেই জয়ী বাংলাদেশ