ঢাকা বিত্নবিদ্যালয়ের (ঢাবি) আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার লিখিত অংশ ঢাকা বিত্নবিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে নেওয়ার চিন্তা করছে বিত্নবিদ্যালয় প্রশাসন।
গত ২১ অক্টোবর বিত্নবিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ ঢাকা বিত্নবিদ্যালয় এবং ঢাকার বাইরের সংশ্লিষ্ট সাতটি বিভাগীয় বিত্নবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত অংশের পরীক্ষা ঢাকা বিত্নবিদ্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রস্তাবনা এসেছে। এর জন্য একটা কমিটিও করে দেওয়া হবে। সেখানে এ প্রস্তাবের ভালো দিক, মন্দ দিক আলোচনা হবে। আলোচনার পর যদি ভালো মনে হয় তাহলে আগামী বছর থেকে আমরা এই পদ্ধতিতে যাব।
