বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি যে সুপ্রিম কোর্টের বিচারক আমরা তার মধ্যে তা দেখতে পাইনি। শেখ হাসিনার আমলে অনেক বিচারক রাজনীতিবিদের মতো কথা বলেছেন।’
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ কথা বলেন।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জহুরুল হক, কর্নেল (অব.) তৌহিদ পাঠান, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুল রহমান, কমান্ডার (অব.) মোস্তফা সহিদ, এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম প্রমুখ।
