ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

চোটে জর্জরিত ম্যানচেস্টার সিটির হারের রাতে নিজেদের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল।

অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল–ব্রাইটন। এই ম্যাচে শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকেরা। ১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুলও বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

তবে দ্বিতীয়ার্ধে স্লটের দলকে গোলের জন্য বেশি ভুগতে হয়নি। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত