বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ফেনী জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে শ্রমিক দল নেতা মোকছেদুল আলম টিপুর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বাপসা সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন লিটনের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ফেনী শাখা।
জানা যায়, মানববন্ধন চলাকালে ফেনী সদর উপজেলা শ্রমিক দল নেতা মোকসেদুল আলম টিপু, মোটবী ইউনিয়ন যুবদল নেতা মহি উদ্দিন মতিন, ইউনিয়ন শ্রমিক দল নেতা আবদুল কাদের প্রকাশ সিএনজি কাদের, আবদুর রউফ প্রকাশ সিএনজি বাদল, মাহফুজ প্রকাশ সিএনজি মফিজ, হানিফসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন যুবক হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। এসময় সংবাদ সংগ্রহ করতে আসা কর্মরত কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে।
হামলাকারীরা দৈনিক আমার সময় ফেনী জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন চৌধুরীর মোবাইল নিয়ে ভেঙে ফেলে ও কিছু নগদ টাকা নিয়ে যায়। এছাড়া সাংবাদিক শাহজালাল ভূইয়া, নুর উল্লাহ কায়সার, এম কাউসার, আজিজ আল ফয়সাল, মিরাজ মামুনকে লাঞ্ছিত করে।
হামলাকারীরা মোটবী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মারধর ও লাঞ্ছিত করে তার ব্যবহত মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ করায় শ্রমিক দল নেতারা সরে যায়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন জানান, মানববন্ধনে আমি বক্তব্য দিচ্ছিলাম, এমন সময় শ্রমিক দল নেতা টিপু উপস্থিত হয়ে আমাকে আওয়ামী লীগের দালাল বলে গালি দেয়। এছাড়া কয়েকজন যুবক ব্যানার কেড়ে নেয়। তিনি মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
মেট্রোরেলের এমআরটি কার্ড পরিষেবা চালু
গণতন্ত্রের জন্য আর রাজপথে নামতে হবে না: আমিনুল হক