বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের বিভিন্ন নদী-নালা-খাল ভরাট করেছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ স্থাপনা তৈরির ফলে আমাদের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খান খনন কর্মসূচির মাধ্যমে আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারি। পরিবেশের অবনতি ও দূষণ রোধে খাল খনন কর্মসূচির বিকল্প নেই।
আজ রবিবার (৩ নভেম্বর) বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যেগে মিরপুর ৬ নম্বর আদর্শ স্কুলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে আমিনুল হক বলেন, সেই বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য আর কখনও রাজপথে নামতে হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই-যেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রক্ত বা জীবন দিতে হবে না; আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মানুষ একটা অস্প্রদায়িক ও সম্প্রতির বাংলাদেশ গড়তে পারে। সেই বাংলাদেশ দেখার জন্য আমাদের ভেতর যদি কোনও ছোট-খাটো দ্বিধা-দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি থেকে থাকে, সেগুলো সড়িয়ে ফেলতে হবে।
তিনি আরও বলেন, বৃহত্তর স্বর্থে-দেশের স্বর্থে-দেশের মানুষের কল্যাণের স্বার্থে আমাদের দ্বিধা-দ্বন্দ্ব ত্যাগ করতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই।
পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামের সভাপতিত্বে ও জাসাস-ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসরাফ আলী লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন, মিরপুর ৬ নম্বর মাদরাসা এ দারুল উলুম মসজিদ কমপ্লেক্সের সভাপতি মীর সাফায়েত আলী, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক যুবনেতা গোলাম কিবরিয়া প্রমুখ।
আ. লীগ মুক্তিযুদ্ধকে নিজের পক্ষে ইতিহাস বানিয়েছিল: সোহেল তাজ
ধবলধোলাই হয়ে ভারতের যত লজ্জার রেকর্ড