খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির নির্বাচন বাতিলের দাবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

প্রহসন ও নিয়মবহির্ভূত অভিযোগ করে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সমবায় সমিতির সদস্যরা। আজ রবিবার নগরের মুরাদপুর এলাকায় হোটেল জামানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, সমিতির প্রহসন নির্বাচন দেখিয়ে দখল ও লুট করার পাঁয়তারা চালাচ্ছে স্বার্থন্বেষী মহল। সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে এমন প্রহসন ও নিয়মবহির্ভূত নির্বাচন পূর্বে প্রতীয়মান হয়নি। শ্রমিকের স্বার্থ সংরক্ষণে এই অগণতান্ত্রিক আচরণ অপ্রত্যাশিত। শ্রমিক জনসাধারণের স্বার্থ-অধিকার রক্ষায় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি সুবিচার ও নির্বাচন বাতিল পূর্বক পুনঃনির্বাচন দাবি করেন সদস্যরা।

লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, মো. আবুল, মো. হারুন, মো. মাহবুব আলম, মো. শহিদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মো. পেয়ারু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত